1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্স (২য় ব্যাচ) শুরু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে নড়াইল পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “নির্বাচনকালীন দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। আইন-শৃঙ্খলা রক্ষায় দক্ষতা, ধৈর্য ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।” তিনি আরও জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

প্রশিক্ষণে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ নিচ্ছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  নূর-ই আলম সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park