1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

নড়াইলে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ কে সামনে রেখে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সারমিন আক্তার জাহান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নড়াইল সদর) মো. আবু রায়হানসহ সাংবাদিক ও সুফলভোগী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ সুরক্ষিত রাখতে পারলে জাতীয় পর্যায়ে মাছের উৎপাদন আরও বাড়বে। এজন্য নদী ও জলাশয়ে মা ইলিশ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখতে হবে। একইসঙ্গে জেলেদের সচেতনতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, নির্দিষ্ট সময়ের জন্য জেলার সব নদ-নদীতে মা ইলিশ শিকার রোধে প্রশাসন কঠোর নজরদারি চালাবে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সারমিন আক্তার জাহান বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। এতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ মাছের ভাণ্ডার পাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park