1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশিকুর রহমান সৌরভ, নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ‍্যোগে জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে নড়াইল সদর উপজেলার পৌর পুকুরে আজ ১৩ সেপ্টেম্বর রোজ শনিবার বেলা ১০ ঘটিকায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫ – ২০২৬ এর আওতায় প্রতিযোগিতায় নড়াইল স‍দর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ‍্যালয় ও দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ বিভিন্ন ক্লাবের প্রায় ১০০ জন প্রতিযোগি অংশ নেয়।

উক্ত সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) উপ – সচিব লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার হেমায়েতুল হক হিমু, মো : আল আমিন মোল্লা, হামিদুল হক তনু, ও মোতাসসিন বিল্লাহ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস‍্য সচিব মো: কামরুজ্জামান।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিরা বলেন আমাদের এই সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে খুব ভালো লেগেছে। আমরা প্রতিটি সাাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে লিংকন বিশ্বাস বলেন সাঁতার আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন দূর্যোগ মোকাবেলা করতে হলেও আমাদের সাঁতার জানার প্রয়োজন হয়। এই সাঁতার একটা চমৎকার খেলা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park