1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে স্থানীদের বিক্ষোভ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে স্থানীদের বিক্ষোভ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে দ্বিতীয় দিনের মত ঢাকা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় এলাকাবাসী। এতে দুটি মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে উভয়মুখী দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 
মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে দুটি ইউনিয়নের সীমানাবর্তী হামিরদী বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি জায়গায় এ অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয়রা।
অবরোধকারীরা জানান, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে আমরা ভাঙ্গা উপজেলা বাসী এক আত্মার বন্ধনে এক পরিবার। সম্প্রতি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমরা মানি না। অতি দ্রুত নির্বাচন কমিশন দুটি ইউনিয়নকে পূণরায় ভাঙ্গার সাথে যুক্ত রাখার দাবি জানান। আর যতক্ষণ পর্যন্ত এ দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হবে বলেও তারা হুশিয়ার উচ্চারণ করেন।
এ ব্যাপারে ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুটি মহাসড়কে রাস্তায় গাছ কেটে ও ট্রায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে স্থানীয়রা। সম্পতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দুটি ইউনিয়ন ভাঙ্গা থেকে নগরকান্দায় যুক্ত হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার প্রায় সাত ঘন্টা ঢাকার সাথে দক্ষিণবঙ্গের পুরোপুরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অবরোধকারীরা। পরে তিন দিনের আলটিমেটামের আশ্বাসে ওই দিন সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করে তারা।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park