1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এ উপলক্ষে শহরে একটি র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি পুরাতন বাস টার্মিনরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুচিপোল এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে পুরাতন বাস টার্মিনাল এলাকায় স্থাপিত মুক্ত মঞ্চে দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ জড়ো হন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এবং সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ।

এছাড়াও নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মুঞ্জরুল সাঈদ বাবু ও সদস্য সচিব আরিফুল আকবর মিলন, মহিলাদলের নেত্রী মধুমিতা ও মাজেদা খানম টুকটুকি এবং সাবেক পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাকালীন আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে একত্রিত থাকার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park