1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দিনাজপুরে তরুণ অনুকূলের তৈরি বিমান উড়ল আকাশে - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

দিনাজপুরে তরুণ অনুকূলের তৈরি বিমান উড়ল আকাশে

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ১৭ বছরের তরুণ অনুকূল রায় নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি বিমান। নাম দিয়েছেন “দ্যা রয়েল স্কাই”।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে তিনি বিমানটি উড়িয়ে দেখান গ্রামের মানুষের সামনে।

বিমান উড্ডয়নের সময় এলাকাবাসী, শিক্ষার্থী ও শিশুরা ভিড় জমায়। অনুকূলকে ঘিরে চারপাশে তৈরি হয় আনন্দ ও কৌতূহল। অনেকেই তাকে অভিনন্দন জানান।

অনুকূল জানান, এই বিমান তৈরিতে তার প্রায় দুই বছর সময় লেগেছে। এর আগে ২০২৩ সালে তিনি একটি রোবট তৈরি করেছিলেন। সম্প্রতি তিনি আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি বলেন,
“প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা পেলে ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবনী কাজ করতে চাই।”

বিমান তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ:

  • রেডিও কন্টলার: ফ্লাইস্কাই ঋংর৬

  • লিকো ব্যাটারি: 2200 mAh, 3 সেল

  • বিএল ডিসি মোটর: 1400 কেভি, ২টি

  • প্রপেলার: ৮ ইঞ্চি

  • সার্ভো মোটর: ৯ গ্রাম, ৪টি

  • বডি ককপিট: বিমানের মূল কাঠামো ও নিয়ন্ত্রণ কেন্দ্র

স্থানীয়রা মনে করছেন, অনুকূলের এই উদ্যোগ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এলাকার শিক্ষার্থীদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা। একজন শিক্ষক বলেন,
“এ ধরনের উদ্ভাবনী মনোভাব তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে।”

ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন,
“সে ভালো কিছু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সহায়তার চেষ্টা করা হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, অনুকূলের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় উদ্ভাবনী কাজে পথ দেখাবে। গ্রামের মানুষের চোখে তার এই বিমান শুধু একটি যন্ত্র নয়, বরং অধ্যবসায়, স্বপ্ন আর নতুন প্রজন্মের সম্ভাবনার প্রতীক।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park