1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৮ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৮

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক সাহাব উদ্দিনসহ মাইক্রোবাসে থাকা ৮ জনের সকলেই নিহত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সিরামপুর আইড়মারী ব্রীজ এলাকায় বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সকলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে।

নিহতরা হচ্ছেন জাহিদুল ইসলাম, তার স্ত্রী শেলি বেগম, শ্যালিকা ইতি বেগম, তাদের আত্নীয় সীমা খাতুন, আনোয়ারা বেগম আনু, আঞ্জুমান আরা ও তার বোন আন্না খাতুম।

নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে বড়াইগ্রাম উপজেলার সিরামপুর আইড়মারী ব্রীজ এলাকায় বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রাম থেকে অসুস্থ এক আত্নীয়কে দেখতে মাইক্রোবাসে সিরাজগঞ্জের এনায়েতপুরে যাচ্ছিলেন নিহতরা। সিরামপুর এলাকার তরমুজ পাম্পের সামনে বিপরীত মুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়। আহত ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরো এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক সাহাব উদ্দিন ও সিমা নামে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park