
গোপালগঞ্জে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি পরীক্ষার্থীদের সাথে কথা বলেন এবং কেন্দ্রের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, “পরীক্ষার পরিবেশ যেন নকলমুক্ত ও নিরবিচারে হয় তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”
পরিদর্শনকালে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান।