1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন যুবক, সড়কে ঝরলো প্রাণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন যুবক, সড়কে ঝরলো প্রাণ

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৯ বার পঠিত

নড়াইলের নড়াগাতী থানায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সদ্য বিবাহিত আজিজুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) দুপুর ১টার দিকে নড়াগাতী থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ জুন) নড়াগাতী থানার কামসিয়া এলাকায় বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান নামে ওই যুবক। তিনি প্রায় তিন মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন। সোমবার (১৬ জুন) দুপুর ১টার দিকে আজিজুর শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলযোগে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ, তবে এ পরিবহনের চালক পলাতক রয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park