1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে আর্মি ক্যাম্পের উদ্যোগে বাজার মনিটরিং - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে আর্মি ক্যাম্পের উদ্যোগে বাজার মনিটরিং

উম্মে হাবিবা রত্না, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পঠিত

নড়াইল সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে শহরের রূপগঞ্জ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সহকারী ভূমি কমিশনার দেবাশীষ অধিকারী, কৃষি বিপনন কর্মকর্তা মারিয়া রায়হানাসহ ভোক্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় ৩ জন ব্যবসায়ী মেসার্স রায় ওয়াচ ও ট্রেডার্সের মালিক শ্যামল রায়কে দোকানের লাইসেন্স না থাকায় কৃষি বিপনন আইন ২০১৮ এর ধারা ১৯(১) ক মোতাবেক ৫ হাজার টাকা, ফল ব্যাবসায়ী তারক বিশ্বাস ও কাঁচামাল ব্যবসায়ী জাহিদকে মালামাল কেনার ভাউচার না দেখাতে পারায় কৃষি বিপনন আইন ২০১৮ এর ধারা ১৯(১)ঞ মোতাবেক যথাক্রমে ১ হাজার টাকা ও ৫০০ টাকাসহ মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করায় সাধারণ ক্রেতার মাঝে স্বস্তি ফিরে আসে এবং সন্তুষ্ঠি প্রকাশ করেন। সাধারণ ক্রেতাগণ সেনাবাহিনী ও ইউএনও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং করার অনুরোধ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park