1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
রূপগঞ্জে অবৈধ আবাসন এসেন্ট টাউনের বিরুদ্ধে অভিযান, মালামাল জব্দ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

রূপগঞ্জে অবৈধ আবাসন এসেন্ট টাউনের বিরুদ্ধে অভিযান, মালামাল জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

রূপগঞ্জে অনুমোদনহীন এসেন্ট টাউন নামক আবাসনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, দেইলপাড়া ও বালু দক্ষিণ গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম। এসময় এসেন্ট টাউনের সকল সাইন বোর্ড ভেঙ্গে মালামাল জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ভুমিকা অফিসের নাজির নাসির উদ্দিন, রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক আব্দুল করিম ও ভুক্তভোগী এলাকাবাসী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, কায়েতপাড়া ইউনিয়নের কেরানীগঞ্জ মৌজায় অনুমোদন ছাড়াই গড়ে ওঠেছে এসেন্ট টাউন নামক আবাসন প্রকল্প। তারা জমি না কিনে সাইনবোর্ড লাগিয়ে প্লট বিক্রয় করছে । আর গ্রাহকরা প্লট বুঝে নিতে চাইলে বিভিন্ন রকম প্রতারণা করছে । এছাড়াও কৃষকদের জমি স্থানীয় আওয়ামীলীগ নেতাদের প্রভাবে জোরপুর্বক দখলে রেখেছিল। ক্ষুদ্ধ হয়ে ভুক্তভোগী এলাকাবাসী ও প্লট গ্রাহকরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অনুমোদনহীন যেকোন আবাসনের বিরুদ্ধে যেকোন সময় অভিযান পরিচালনা করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park