1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় আঠারোবাকি নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম খালিদ মোল্যা (২১), তিনি কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের হোসেন মোল্যার ছেলে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মরদেহটির পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত খালিদ মোল্যা পেশায় অটোভ্যান চালক ছিলেন। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অটোভ্যান চালাতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরদিন শুক্রবার তার পিতা হোসেন মোল্যা কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, কারণ তার অটোভ্যানটিও মিসিং রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষমাণ রয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে মরদেহটি উদ্ধার করে নড়াগাতী থানা পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park