1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ফুল দীর্ঘসময় সতেজ রাখবেন, জেনে নিন ৪ উপায় - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ফুল দীর্ঘসময় সতেজ রাখবেন, জেনে নিন ৪ উপায়

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

বিয়েবাড়ি, গায়ে হলুদে বা যেকোনো অনুষ্ঠানে ঘর সাজাতে গাঁদা, গোলাপ বা ডালিয়া কিংবা চন্দ্রমল্লিকা ফুল ব্যবহার করা হয়। রকমারি ফুলদানিতে সুন্দর করে ফুল সাজিয়ে রাখলে দেখতে ভাল লাগবে। তবে কীভাবে সেই ফুল কয়েক দিন পর্যন্ত টাটকা রাখবেন?

১. গাঁদা ফুল যদি ডাঁটিসহ থাকে তাহলে পরিষ্কার পানিতে ডাঁটি চুবিয়ে রাখুন। ২৪ ঘণ্টার বেশি এভাবে গাঁদা ফুল টাটকা রাখা যাবে। ঘর সাজানোর জন্য টাটকা থাকবে ফুল।

২. গোলাপ বা ডালিয়া কিংবা চন্দ্রমল্লিকা যে কোনো ফুল দিয়েই ঘর সাজাতে পারেন। এ ক্ষেত্রে যে ফুলই বেছে নিন না কেন ফুলদানিটি পরষ্কার রাখতে হবে। ঠান্ডা বা গরম নয়, ঘরের তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করতে হবে।

৩. পানি দিয়ে রাখার সময় ফুলের ডাঁটি ৪৫ ডিগ্রি কোণে কাটতে হবে। এতে ডাঁটির অনেকটা অংশ পানির সংস্পর্শে থাকবে। ফলে পানি শোষণ করা সহজ হবে। ফুলদানিতে প্রতিদিন সেই পানি পাল্টাতে হবে। পাপড়ি শুকিয়ে গেলে বা পাতা পচতে দেখলে সেগুলো ছেঁটে ফেলা দরকার।

৪. ফুল রাখার সময় খেয়াল রাখুন ডাঁটির সঙ্গে থাকা পাতা পানিতে ডুবে নেই তো। এতে পাতা পচে যেতে পারে। তা থেকে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ফুল দ্রুত শুকিয়ে যেতে পারে। ফুল বেশি দিন ভাল রাখতে বিশেষ মিশ্রণ পানিতে মিশিয়ে নিতে পারেন। ফুলের দোকানেই এই ধরনের মিশ্রণ পাওয়া যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park