1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৩৮ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামিতে যারাই ক্ষমতায় আসবেন, দেশ পরিচালনা করবেন, তাদের জন্য চ্যালেঞ্জি হবে। কারণ বিগত ফ্যাসিবাদী সরকার ব্যাংকিখাতসহ দেশে ব্যাপক লুটপাট করেছে। অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই। জনগণের কল্যাণে কাজ করতে চাই। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রধান্য দিতে চাই।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা শেষে বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। নড়াইলের চিত্রা রিসোর্টে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এই ভিডিও কনফারেন্সে নড়াইল ছাড়াও যশোর ও ঝিনাইদহ জেলা বিএনপির নেতারা অংশগ্রহণ করেন।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং আনিসুর রহমান তালুকদার খোকনের সঞ্চালনায় নড়াইলের কর্মশালায় মূল আলোচক ছিলেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মাহাদী আমিন।

উদ্বোধক ছিলেন-বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলী। আলোচক ছিলেন সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার ও নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park