
”দক্ষ যুব গড়বে দেশ” বৈষম্যহীন বাংলাদেশ” নড়াইলে যুব উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) দুপুরে যুব উন্নয়নের হল রুমে ৭টি কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, ডিপিসি মান্নান কবীর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক এ এম সাইফুল, ট্যাস্ক ফোর্সের সদস্য শুভ মোল্যা, নওয়াব মোল্যা, সাংবাদিক আল আমিনসহ যুব উন্নয়নের বিভিন্ন কোর্সের প্রশিক্ষক/প্রশিক্ষণার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ”দক্ষ যুব গড়বে দেশ” বৈষম্যহীন বাংলাদেশ” ব্যানারে যে প্রতিপাদ্যটি আছে সেটা অনুসরণ করে প্রশিক্ষণে মনোযোগী হতে পারলে প্রশিক্ষণার্থীদের আর বেকার থাকা লাগবে না নিজের দক্ষতার সাথে নিজের এবং দেশের অর্থনৈতিক চাকা বদল করতে দক্ষ প্রশিক্ষণার্থীরা সহায়ক ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সাথে সাথে আমাদের সকলের আচরণগত পরিবর্তন করে সমাজ কে পরিবর্তনের ঘটাতে হবে।