1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
তরুণদের দক্ষতা উন্নয়নে ভিবিডির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

তরুণদের দক্ষতা উন্নয়নে ভিবিডির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত
 নড়াইলের লোহাগড়া উপজেলায় তরুণদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের মিলনায়তনে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) নড়াইলের বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার বিষয়গুলোর মধ্যে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এবং ভলান্টিয়ারিজম, নাগরিক শিক্ষা এবং সক্রিয় নাগরিকত্বের ভূমিকা, প্রকল্প নকশা এবং বাস্তবায়ন, তরুণদের জন্য অনলাইন নিরাপত্তা ও পাবলিক স্পিকিং এবং উপস্থাপনা।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে বলেন, এ আয়োজন তাদের নেতৃত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে। তারা এ ধরনের কার্যক্রম আরও আয়োজন করার অনুরোধ জানান।
প্রশিক্ষণ পরিচালনা করেন ভিবিডি নড়াইলের সভাপতি মিথিলা হক মৌলি। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন শেখ নাজমুস সাকিব সিয়াম, মুনিয়া রহমান, জসীম উদ্দিন রাজ, ফাহীম আলম। এ সময় তারা বাস্তব অভিজ্ঞতা, কার্যকরী কৌশল এবং অনুপ্রেরণাদায়ক উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নতুন জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করেন। পুরো অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিলেন যুব সংগঠক মোঃ ইকরামুল ইসলাম এবং তরুণ উদ্যোক্তা ও যুব সংগঠক মোঃ নাজিম উদ্দিন।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park