
রাজনীতি একটি চ্যালেঞ্জ। নেতৃত্ব দিতে গেলে চ্যালেঞ্জকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি লোহাগড়া উপজেলাকে একটি মডেল বিএনপি হিসেবে গড়তে চাই। বিগত দিনে ফ্যাসিবাদি সরকারের সময় আন্দলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন সেই সমস্ত নেতৃবৃন্দকে মুল্যায়ন করতে চাই। রবিবার (১০ নভেম্বর) বিকালে জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার নড়াইল শাখা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন নবনির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু। তিনি আরও বলেন, যারা ত্যাগি রাজনীতিবিদ তাদেরকে মুল্যায়ন করতে হবে। লোহাগড়া উপজেলা বিএনপিকে সংগঠিত করার লক্ষে সেই কাজগুলি করার প্রত্যয় ব্যক্ত করেন আহাদুজ্জামান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহাদ্জ্জুামান বলেন, অন্তবর্তীকালিন সরকারকে দেশ সংস্কারে যৌক্তিক সময় দিতে হবে। সুন্দর পরিবেশ সৃষ্টি করে একটি অবাধ, নিরোপেক্ষ নির্বাচন করার জন্য এবং দেশের মানুষের কল্যাণে যতটুকু সংস্কার দরকার ততটুকু সময় দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ বিএনপির এই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি ও জাতীয় দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. শাহীনুজ্জামান, আলোকিত ট্রিবিউনের প্রতিনিধি অধ্যাপক বেলাল সানি, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী আশরাফ, ঢাকা টাইমস্ এর লোহাগড়া প্রতিনিধি মো. মনিরুল ইসলামসহ অন্যন্য সদস্য বৃন্দ।