1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় নবগঙ্গা নদী পুন:খনন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে স্বারকলীপি প্রদান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় নবগঙ্গা নদী পুন:খনন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে স্বারকলীপি প্রদান

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পঠিত

কাজী ইমরান: বিশেষ প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদী পুন:খনন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কার্যালয়ে ভুক্তভোগীরা এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, ২০১৯ সালে বিগত সরকারের আমলে উপজেলার নবগঙ্গা নদীর ১৩ কিলোমিটার পুন:খনন করা হয়। নদী পুন:খননের কারণে কোটাকোল ও মল্লিকপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার ২০টি গ্রামের মানুষের তিন ফসলী জমি, বসতবাড়ি, মসজিদ, কবরস্থান, মন্দির, শ্মশান ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করে নাই। ফলে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেন।।

স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো: নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক প্রভাষক মো: সাদেকুর রহমান, শেখ সাইফুজ্জামান লালন, শহিদুল ইসলাম, মো: ইউনুস শেখ, মাসুদ সর্দার প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park