1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিবচরে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান

এস.এম. দেলোয়ার হোসাইন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে মাদারীপুরে শিবচর উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব এবং বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠদের মনোনীত করা হয়েছে। উপজেলা কমিটি যাচাই-বাছাই শেষে এতে উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার সরকারের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্টরা জানান, শিবচর উপজেলার সহকারী শিক্ষা উপজেলা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান শিবচর উপজেলায় যোগদানের পর থেকে এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। তার নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সেজেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। ফলে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা।

শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে মোহাম্মদ মিজানুর রহমান জানান, যারা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমার সম্মানিত শিক্ষকবৃন্দের যারা সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন।

ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব উত্তম কুমার সরকার জানান, শিবচরে ১৮০ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ বাছাই পর্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের তালিকা জেলাতে পাঠানো হবে। এসময় তিনি সকল শ্রেষ্ঠত্বদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park