
নড়াইলের লোহাগড়া উপজেলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকার ঘোষিত জটিল ৫ রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকালে লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজার সঞ্চালনায় ৯২ জন দুরারোগ্য ব্যধি ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, ষ্টোক প্যারালাইজড ও থ্যালামেসিয়া রোগীদের মাঝে ৫০ হাজার চেক বিতরণ করা হয়। রোগীদের মধ্যে সর্বমোট ৪৬ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম, জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপির একান্ত সচিব মো: আজগর আলী, লোহাগড়া পৌর মেয়র ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, নড়াইল জেলার সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর রতন কুমার হালদার, জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপির ব্যক্তিগত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, লোহাগড়া থানার ইনস্পেক্টর (অপারেশন) মোঃ মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ প্রমুখ।