1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংকারচর গ্রামের ইমরান কাজী (৪৫) নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

ঘটনাটি নিশ্চিত করেছেন ইতনা ইউনিয়নের বিট পুলিশ অফিসার এস আই সুজিত।

ইমরান কাজী উপজেলার ইতনা ইউনিয়নের পাংকারচর গ্রামের (কাজী পাড়া) মৃত. নজীর কাজীর ছেলে। ইমরান কাজীর বড় ভাই কাজী বশির আহমেদ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য।

আহত ইমরান কাজী পুলিশের এস আই পদে কর্মরত। তিনি এর আগে পুলিশের R.O পদে নিযুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক/স্বজন যে কারো বিবাহের কথা বার্তা করতে এলাকায় আসে। পথিমধ্যে পাংকারচর গ্রামের পাকার মাথা বটতলা নামক এলাকায় এলে প্রতিপক্ষের একদল দূর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় ইমরান কাজীকে চিকিৎসার জন্য তার ড্রাইভার প্রাইভেট গাড়িতে করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেপার করা হয়েছে বলে জানিয়েছেন তার বড় ভাই কাজী বশির আহমেদ।

এছাড়া আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামে কাজী ইমরানের পরিবারের সাথে একই গ্রামের প্রতিপক্ষের সাথে সামাজিক কোন্দল চলে আসছে। সামাজিক কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

এ বিষয়ে লোহাগড়া থানার এস আই (সেকেন্ড অফিসার) মো: খবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পথে আহত ইমরান কাজীর সাথে দেখা হয়। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। ওই এলাকায় পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park