
নড়াইলের কালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও অন্যান্যদের পক্ষ থেকে দীর্ঘ ১৬ বছর ধরে গরু কোরবানি করে আসছেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮জুন) সকাল ১১টায় নিজ বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে গরু কোরবানি করেন।
জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত কাজী লোকমান হোসেনের ছেলে কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন দীর্ঘ ১৬ বছর ধরে উক্ত নামে গরু কোরবানি করে আসছেন । ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে বুকে ধারন করে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি। এছাড়াও তিনি বর্তমান নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মানিত একজন সদস্য ।
কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন বলেন, আমি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, বাবা-মা,দাদা-দাদি,নানা-নানি, ভাই-বোন, ছেলে-মেয়ের পক্ষ থেকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মহান আল্লাহর নামে গরু কোরবানি করে আসছি।
এ প্রসঙ্গে নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহীদুল ইসলাম বলেন, কাজী সারোয়ার হোসেন দীর্ঘ ১৬বছর এ কোরবানি দিয়ে আসছেন। এ মহৎ উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানাই ।