1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়া বাজারে নৈশপ্রহরী থাকা স্বত্বেও দুটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়া বাজারে নৈশপ্রহরী থাকা স্বত্বেও দুটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

মোবাইলসহ অর্ধকোটি টাকার মালামাল চুরি

নড়াইলের লোহাগড়া বাজারে নৈশপ্রহরী থাকা স্বত্বেও মোল্যা মার্কেটের দুটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ওই দু’দোকান থেকে অজ্ঞাত চোরের দল নগদ টাকা, মোবাইল ফোন, চার্জার, মেমোরি কার্ডসহ কমপক্ষে অর্ধ কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

গত বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে লোহাগড়া বাজারের মোল্যা মার্কেটের দুটি মোবাইলের দোকানে এ চুরির ঘটনা ঘটে।

এদিকে চুরির ঘটনার পর শুক্রবার (২৪ মে)
দুপুরে লোহাগড়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজন নৈশপ্রহরীকে আটক করেছেন।

ক্ষতিগ্রস্ত মোবাইল ব্যবসায়ী ও বিসমিল্লাহ টেলিকমের মালিক হাদিউর জানান, বৃহস্পতিবার (২৩মে) রাত সাড়ে ৯টায় মোবাইলের দোকানের সার্টারের তালা বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে ঘুম থেকে উঠে জানতে পারি, আমার দোকানের তালা ভেঙে চোরেরা টাকাসহ বিভিন্ন ব্রান্ডের ১৪০ টি এন্ড্রয়েড ফোন চুরি করে নিয়ে গেছে। শুধু তাই নয়, চোরের দল চুরি শেষে নতুন তালা লাগিয়ে চলে গেছে।

অপর মোবাইল ব্যবসায়ী তোহা টেলিকমের তোফাজ্জেল হোসেন জানান, ওই একই রাতে ৯টার দিকে আমার মোবাইল দোকানের সার্টারের তালা বন্ধ করে আমি বাড়ি চলে যাই। সকালে ঘুম থেকে উঠে জানতে পারি, আমার দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ বিভিন্ন ব্রান্ডের ১০০ টি এন্ড্রয়েড ফোন চুরি করে নিয়ে গেছে চোরেরা। চুরি করে নিয়ে যাওয়ার সময় দোকানে নতুন তালা মেরে চোরেরা পালিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি মো: ইবাদত সিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘লোহাগড়া বাজারে নৈশ প্রহরী থাকা স্বত্বেও চুরির ঘটনা দু:খজনক। আমরা চুরির ঘটনার রহস্য এবং এর সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া পুলিশতো তদন্ত কাজ শুরু করেছে।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্হল পরিদর্শন করে শুক্রবার দুপুরে বলেন, ‘চুরির ঘটনায় বাজারের নৈশ প্রহরী নুর মোহাম্মদ ও হাবিল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park