1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে শিল্প প্রতিষ্ঠানের তথ্যভান্ডার তৈরিতে বিসিকের ডাটা এন্ট্রি কর্মশালা
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে শিল্প প্রতিষ্ঠানের তথ্যভান্ডার তৈরিতে বিসিকের ডাটা এন্ট্রি কর্মশালা

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৬৪ বার পঠিত

নড়াইল জেলার ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণের লক্ষ্যে ডাটা এন্ট্রি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। GIS-ভিত্তিক অনলাইন ডাটাবেজ তৈরির এ উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিসিক নড়াইল কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলার শিল্পপ্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ এবং অনলাইন ডাটাবেজে অন্তর্ভুক্তির পদ্ধতি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) ও কর্মসূচি প্রধান মো. শহিদুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্মসূচির উদ্ভাবক মো. আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক নড়াইলের উপব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেন।

কর্মশালায় জেলার ৩০ জন ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ২জন পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা অংশগ্রহণকারীদের শিল্পপ্রতিষ্ঠানের তথ্য নির্ভুলভাবে সংগ্রহ, ডাটা এন্ট্রি, তথ্য যাচাই এবং GIS-ভিত্তিক ডাটাবেজে তথ্য সংযুক্ত করার বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, অনলাইন ডাটাবেজ চালু হলে জেলার শিল্পপ্রতিষ্ঠানের অবস্থান, ধরন ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডারে সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে উদ্যোক্তা, প্রশাসন, গবেষকসহ সংশ্লিষ্টরা শিল্প খাতের প্রয়োজনীয় তথ্য সহজে ব্যবহার করতে পারবেন।

বক্তারা বলেন, শিল্পপ্রতিষ্ঠানের হালনাগাদ ও নির্ভুল তথ্যভান্ডার থাকলে জেলার শিল্প খাতের বাস্তব চিত্র জানা সহজ হবে। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন, উদ্যোক্তাদের সেবা প্রদান এবং নতুন শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণেও এ তথ্যভান্ডার সহায়ক হবে।

কর্মশালায় নড়াইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস বিসিকের এ উদ্যোগকে জেলার শিল্প উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ডাটাবেজ তৈরির কাজে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park