
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নড়াইলের কালিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) মাগরিবের নামাজের পর কালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বী কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম রাকিবুজ্জামান পাপ্পু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরদার তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।