
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জ্ঞানের পাঠশালা-এর উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার (৩১ জুলাই) নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর সিংগাতি এলাকায় জ্ঞানের পাঠশালা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরলতা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর নওরিন সারোয়ার। প্রধান বক্তা হিসেবে থাকবেন নর্দান ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (অপারেশনস) জামির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন প্রভাষক সুজয় দেবনাথ, পুলিশ হাসপাতাল, গোপালগঞ্জের কনসালটেন্ট কার্ডিওলজি ও মেডিসিন ডা. মো. হাবিবুর রহমান এবং জ্ঞানের পাঠশালা চর সিংগাতির সাংবাদিক ও উপদেষ্টা মো. খাইরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন।
আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সার্বিক সহযোগিতায়: সরলতা ফাউন্ডেশন
আয়োজনে: ইউএসডি ফাউন্ডেশন।