1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু।

খন্দকার সাইফুল, বিশেষ প্রতিনিধি নড়াইল
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৭৪ বার পঠিত
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত চুন্নু মোল্যা (৫৫) নামে এক স্কুলশিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১১ মে) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার (৯ মে) সকালে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের পৌরসভা বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান  বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত চুন্নু মোল্যা পৌরসভার গোপীনাথপুর গ্রামের হাফিজার মোল্যার ছেলে। তিনি স্থানীয় রাজুপুর কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (৯  মে) সকালে বাইসাইকেলযোগে শিক্ষক চুন্নু মোল্যা লক্ষীপাশা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পৌরসভা বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ জেনেছি। এ ঘটনায় খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park