নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে যোগানিয়া ডি.এন. মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।
আল খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ