রামিসারা আজো শঙ্কায় থাকে
""""""""""""""""""""""""""
মিঠুয়ার রহমান
কাঁদিছে দেশ কাঁদিছে জাতি
অবুঝ রামিসার তরে,
কোটি রামিসা নিরাপদহীন
বাংলার ঘরে ঘরে।
রামিসারা আজো শঙ্কায় থাকে
বাহিরে কিংবা ঘরে,
ছোবল মারিবে বিষাক্ত সর্পে
আপন নাকি পরে!
কেমনে করিলি গর্হিত কাজ
স্বর্গের ফুল লয়ে,
ফোটার আগেই ঝরিয়া পড়িলো
জীবটাই গেলো ক্ষয়ে।
দুমড়ে মুচড়ে ফুলটি নিলি
ভাঙ্গিয়া ফুলদানি,
একটিবার কি কাদেনি তোর
পাষাণ হিয়া খানি?
লালসা করিলি চরিতার্থ
থামিলি না শয়তান,
মাথা হতে বিছিন্ন করিলি
রামিসার দেহ খান।
না জানি কত কষ্ট পেয়েছে
অত্যাচারের কালে!
দেহ হতে মাথা ছিন্ন হওয়া
ছিলো বুঝি তার ভালে?
করিলি যবে হেন কুকর্ম
ভাবিলো না তোর মন,
রামিসার তরে দেশের মানুষ
কাঁদিবে সারাক্ষণ।
মায়ের কোলটি খালি করিলি
তুইও পাবিনা পার,
তোর স্বজনেও কাঁদিবে তেমনই
হারিয়েছে মানিক যার।
দেশ যদি না করে বিচার
করিবে পরম প্রভু,
দয়া করো রব এমন কুকর্ম
না ঘটে যেনো কভু।
হেদায়াত দাও বান্দায় তোমার
সুবুদ্ধি দাও ঘটে,
হেনো কুকর্ম আর না ঘটে
বাংলা মায়ের তটে।
রামিসা আছে ঘরেতে যাদের
তাদের বলি শোনো,
ঘেঁষতে দিওনা রামিসার কাছে
আপন পর কোনো।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ