লজ্জাবতী
অলোক কুমার ঘোষ
সে যে আমার লজ্জাবতীর লতা,
লাজুক মুখে তাহার নাহি কোন কথা।
চোখের কোনে হিংগুল বরণ রেখা,
এমন লাজুক লতা যায় নাকো দেখা।
মনের গহীনে সে ছবির মত আঁকা,
সে আমার লজ্জাবতীর লতা।
লাজুক মুখে চাঁদের হাসি,
চোখ দু'টো তাহার জলে ভাসি
ছল ছল চাহনি বড় মধু মাখা
সে আমার লজ্জাবতীর লতা।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ