মো: আল ইমরান, বিশেষ প্রতিনিধি:
দেশে জ্বালানি তেলের দাম এপ্রিল মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে মূল্য সমন্বয়ের নীতি থাকলেও এ মাসে কোনো পরিবর্তন আনা হয়নি।
মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারিত দামে অপরিবর্তিত থাকবে।
নতুন এ মূল্য আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকার নিয়মিতভাবে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে থাকে, তবে এপ্রিল মাসে মূল্য পুনর্নির্ধারণ করেও তা অপরিবর্তিত রাখা হয়েছে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ