প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
ছক্কা মেরে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ

প্রথম ওয়ানডে সেঞ্চুরির আগে তানজিদের সর্বোচ্চ স্কোর ছিল ৮৪ রান—২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে।
আজ ছিলেন ৯৪ রানে। সালমান আগাকে ছক্কা মেরে ১০০–তে পৌঁছেছেন তানজিদ হাসান। এটি ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি। ৯৮ বলে ৭ ছক্কা আর ৬ চারে এসেছে সেঞ্চুরিটি।
৩৩তম ওভারের শেষ বলটি ডাউন দ্য উইকেটে এসে খেলেছেন তানজিদ, লং অফে ফিল্ডার থাকলেও বল সীমানা পেরিয়েছে নিরাপদ উচ্চতা দিয়ে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ