নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কার্যালয়ে নড়াইল ১ আসনের নবনির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম স্থানীয় জামায়েত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নেতা মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওঃ তরিকুল ইসলাম সেক্রেটারি আলমগীর হোসেন, পৌর আমির নোওসের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, উপজেলা সভাপতি মোঃ ফাহিম শেখ উপজেলা পযায় নেতা কর্মীবৃন্দ, উপজেলা বিএনপি সাধারণ স ম ওয়াহিদুজ্জামান (মিলু) উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতে উভয়ের মধ্যে কুশল বিনিময় হয় এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি নিয়ে মতবিনিময় করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত এমপিকে দায়িত্ব পালনে আন্তরিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তাঁরা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ