ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—
মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন)
মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন)
নজরুল ইসলাম মঞ্জু (খুলনা সিটি করপোরেশন)
আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট সিটি করপোরেশন)
মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন)
মো. শওকত হোসেন সরকার (গাজীপুর সিটি করপোরেশন)
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যক্তিকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ