আজ রাজধানীতে বাংলাদেশ ডাক বিভাগ-এর সদর দপ্তর ডাক অধিদপ্তরে পোস্ট ই-সেন্টার ও উদ্যোক্তাভিত্তিক নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একটি ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ এবং পরিচালক (মেইলস) কবির আহমেদ। এ সময় বাংলাদেশ ডিজিটাল ডাকঘর উদ্যোক্তা ফোরামের
কেন্দ্রীয় কমিটির সভাপতি এস, এম মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক : মে: জাহাঙ্গীর আলমের সঙ্গে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়।
আলোচনায় সেবার মানোন্নয়ন, মাঠপর্যায়ে কার্যক্রমের গতি বৃদ্ধি, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং উদ্যোক্তাবান্ধব একটি টেকসই কাঠামো গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়েও বিস্তারিত মতবিনিময় হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পোস্ট ই-সেন্টার ও উদ্যোক্তাভিত্তিক নাগরিক সেবা আরও আধুনিক, সহজলভ্য ও কার্যকর হবে। এতে সাধারণ জনগণ দ্রুত ও মানসম্মত সেবা পাওয়ার সুযোগ পাবে।
আগামী দিনে পোস্ট ই-সেন্টার ও উদ্যোক্তাভিত্তিক নাগরিক সেবা কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ