ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সকল নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নড়াইলের কাগজ।
নড়াইলের কাগজের পক্ষ থেকে জানানো হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই প্রতিনিধিরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এটাই সকলের প্রত্যাশা। নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের ধারা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।
নড়াইলের কাগজ বিশ্বাস করে, নবনির্বাচিত সাংসদরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্পাদক
মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ