নড়াইলের কাগজ পরিবারের পক্ষ থেকে নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আতাউর রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থনে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নড়াইলবাসী গর্বিত। একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা হিসেবে তাঁর এই বিজয় নড়াইলের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
নড়াইলের কাগজ মনে করে, মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়ে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন। পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সংসদে নড়াইলবাসীর দাবি-দাওয়া তুলে ধরবেন এটাই আমাদের প্রত্যাশা।
উল্লেখ্য, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় অর্জন করেন।
নড়াইলের কাগজ পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করছে। আগামীর পথচলায় তিনি দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশাই রইল।
নড়াইলের কাগজ পরিবারের পক্ষে
সম্পাদক
মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ