ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে বিজয়ী হয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় বিশ্বাস জাহাঙ্গীর আলম-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নড়াইলের কাগজ।
নড়াইলবাসীর ভালোবাসা ও বিপুল সমর্থনে নির্বাচিত হয়ে তিনি জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন। আমরা বিশ্বাস করি, তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নড়াইলের কাগজ পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করছি। একই সঙ্গে নড়াইলকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে আমরা আশাবাদী।
আশা করি, জনগণের অধিকার ও কল্যাণে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবেন এবং নড়াইলের গৌরব আরও উজ্জ্বল করবেন।
নড়াইলের কাগজ পরিবারের পক্ষে
সম্পাদক
মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ