নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন দরকারে আমাদের প্রায় সবাইকেই দোকান বা শপিং সেন্টারে যেতে হয়। তবে রাজধানী ঢাকায় এলাকাভেদে সপ্তাহের নির্দিষ্ট দিনে দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। এ বিষয়ে আগে থেকে ধারণা না থাকলে অনেক সময় ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয়।
এই সমস্যা এড়াতে কোন দিন কোন এলাকায় দোকান বন্ধ থাকে—তা জেনে নেওয়া জরুরি। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার যেসব এলাকায় দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ রয়েছে, তা নিচে তুলে ধরা হলো।
যেসব এলাকায় দোকানপাট বন্ধঃ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার দোকানপাট আজ বন্ধ রয়েছে।
যেসব শপিং সেন্টার বন্ধঃ
আজ বন্ধ থাকা শপিং সেন্টারগুলোর মধ্যে রয়েছে— যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা।
ক্রেতাদের ভোগান্তি এড়াতে মার্কেটে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ