প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৩:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বর ঠাণ্ডা ও শ্বাসকষ্টের কারণে আজ বিকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ