
সাতক্ষীরা প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যন পদে ৫১ হাজার ৩৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী ঘোড়া প্রতিক নিয়ে ৩২ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন।
অপরদিকে শ্যামনগর উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাঈদ উজ জামান সাঈদ আনারস প্রতিক নিয়ে ৫১ হাজার ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলা ঘোড়া প্রতীক নিয়ে ৩২ হাজার ৭৪ ভোট পেয়েছেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ