প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৮:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
নড়াইলে ‘জাতীয় সঞ্চয় অভিযান’ ২০২৪ উদ্বোধন।

বিশেষ প্রতিনিধি: ‘সবাই মিলে সঞ্চয় করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ স্লোগানের মধ্যে দিয়ে নড়াইলে জাতীয় সঞ্চয় অভিযান’ ২০২৪ শুরু হয়েছে।
রোববার (৫ মে) জেলা সঞ্চয় অফিসে আড়ম্বরের মাধ্যমে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
জেলা সঞ্চয় কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহাতুর রুবাইয়াৎ এর সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন বিসিক এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো.সোলাইমান হোসেন, সোনালী ব্যংকের এজিএম রকিবুল হাসান, মুন্সীশাহীন উল্লাহ মোহন প্রমুখ।
এসময় বক্তারা, সঞ্চয়পত্রের উপকারিতা ও মুনাফার বিভিন্ন দিক তুলে ধরেন।
জেলা সঞ্চয় অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে ৭৫ কোটি সঞ্চয় অর্জনের লক্ষমাত্রার বিপরীতে সাড়ে ৫২ কোটি টাকা অর্জন হয়েছিলো। আর ২০২৩-২৪ অর্থবছরে সঞ্চয় অর্জন লক্ষমাত্রা ছিলো ৯৫ কোটি টাকা। এর মধ্যে এপ্রিল’ ২০২৪ পর্যন্ত অর্জিত হয়েছে ৩৪ কোটি ৩০ লক্ষ টাকা। আগামী ২ মাসের মধ্যে লক্ষমাত্রা অর্ধেকের বেশী অর্জন হবার সম্ভাবনা কম।
জেলা সঞ্চয় ব্যুরো অফিসের সঞ্চয় কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহাতুর রুবাইয়াৎ বলেন, প্রচারের অভাবে আমরা ব্যক্তি পর্যায়ে সঞ্চয়ে আগ্রহী লোক কম পাচ্ছি। আশা করছি ব্যাপক প্রচারের মাধ্যমে আগামী দিনগুলোতে মানুষ সঞ্চয়ে আগ্রহী হবে।
এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ