বাংলাদেশ স্কাউটের মিডিয়া ও পাবলিকেশন বিভাগের আয়োজনে ২ দিন ব্যাপি অগ্রদূত সংবাদদাতা কোর্সের আয়োজন করা হয়েছে।
৩১ অক্টোবর বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ স্কাউটের নির্বাহী পরিচালক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের কোষাধ্যক্ষ ও উক্ত কোর্সের কোর্স লিডার প্রফেসর ড. খান মহিউদ্দিন আল মাহমুদ সোহেল এছাড়াও কোর্স স্টাফ হিসেবে উপস্থিত ছিলেন জন্মজয় কুমার দাশ, আরমান হোসেন মুন্না, মাঈনুল হোসেন মুন্না, মো: আব্দুল্লাহ আল তারেক।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. খান মহিউদ্দিন আল সোহেল বলেন স্কাউটার এবং রোভারদের এই ট্রেনিং সাংবাদিক হওয়ার জন্য ট্রাক মাত্র। আমি আশা করি এই ট্রাক অনুসরণ করে স্কাউটার এবং রোভার স্কাউটারেরা ভালো সাংবাদিক হতে পারবে।
আগামী ১ নভেম্বর সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে কোর্সটি শেষ হবে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ