নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে তিন দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্স (২য় ব্যাচ) শুরু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে নড়াইল পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “নির্বাচনকালীন দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। আইন-শৃঙ্খলা রক্ষায় দক্ষতা, ধৈর্য ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।” তিনি আরও জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।
প্রশিক্ষণে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ নিচ্ছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ