
পরিচালকদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।
আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। গঠনতন্ত্র অনুযায়ী এনএসসি কোটায় ২ জনসহ মোট ২৩ জন পরিচালক ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে নির্বাচিত হয়েছেন
চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর,
খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান,
ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল,
বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন,
সিলেট বিভাগ থেকে রাহাত শামস,
রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান এবং
রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে নির্বাচিত হয়েছেন
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান) থেকে নির্বাচিত হয়েছেন
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
উল্লেখ্য, এর আগের মেয়াদে এনএসসি মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বুলবুল। এবার প্রথমবারের মতো নির্বাচিত পরিচালকদের ভোটে আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি পদে নির্বাচিত হলেন এই সাবেক ক্রিকেটার।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ