প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৩:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নড়াইলের কালিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়া জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: নূরুল আবসার, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন , কালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার, কালিয়া পল্লী বিদ্যুৎ ডিজিএম আবু সুফিয়ান, উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির নেতারা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় পূজা চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা, অগ্নি নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং মণ্ডপে জনসমাগম নিয়ন্ত্রণ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত। সুষ্ঠুভাবে উৎসব উদযাপনে সকলের সহযোগিতা প্রয়োজন।”
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ