আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নড়াইল জেলা মডেল মসজিদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খাইরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা, জেলা সেক্রেটারি ডা. এস এম নাসিরুদ্দিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা নেওয়াজ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলামসহ ইসলামী ছাত্র আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ