
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা কমিটির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্ণী চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না। জেলা কমিটির সভাপতি বিএম বরকত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
সম্মেলন উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা।
প্রধান অতিথি লক্ষ্ণী চক্রবর্তী বলেন, "সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালেও দেশে গুম, খুন, ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েই চলেছে। আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু দুঃখজনকভাবে দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে, দাঙ্গা সৃষ্টি হচ্ছে, নারী নিপীড়ন বাড়ছে।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ