নড়াইলের কালিয়ার সালামাবাদ ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সালামাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সভাপতি, নড়াইল জেলা বিএনপি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা হিসাবে, সাধারন সম্পাদক কালিয়া উপজেলা বিএনপি, স.ম ওয়াহিদুজ্জামান (মিলু), বিশেষ অতিথি ,কালিয়া উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আসজাদুর রহমান মিঠু, পৌর বিএনপি সভাপতি, শেখ সেলিম হোসেন, সিনিয়র পৌর বিএনপি সভাপতি রেজাই-রাব্বী কামাল, সাবেক সদস্য সচিব কালিয়া পৌর বিএনপি, মনিরুজ্জামান (মনা), সিনিয়ির সহ সভাপতি নড়াইল জেলা যুবদল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক কালিয়া পৌর বিএনপি, শেখ সিহাব উদ্দিন, নড়াগাতী থানা বিএনপি সভাপতি খান মতিয়ার রহমান, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল কবির।
কালিয়া যুবদলের আহবায়ক মোঃ কামাল সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, সদস্য সচিব, কালিয়া উপজেলা যুবদল মোঃ আর্মস্ট্রং সরদার।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ঐক্য সুদৃঢ় করতে নেতাকর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান।
এসময় নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদর আংশিক) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেন।
সভায় বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ