নওগাঁর পোরশায় গলায় ফাঁস দিয়ে মঞ্জুরুল হক শাহ (৬০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সোমনগর সুতলী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে বাড়ির পাশের আমবাগানে গাছের ডালের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
জানা গেছে, মঞ্জুরুল হক রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় তার স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন।
গভীর রাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ঘরে দেখতে না পেয়ে লোকজনকে সঙ্গে নিয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশে একটি আমবাগানে গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলতে দেখেন।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ